Headlines

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। দেখুন পরীক্ষার তারিখ ও বিস্তারিত নির্দেশনা।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে, যা চলবে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

গুচ্ছ ভর্তি কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড না করলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের www.gstadmission.ac.bd ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

এর আগে, গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দফা সময় বাড়ানোর পর গত ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়।

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে ২৭ মার্চ ‘সি’ ইউনিটের মাধ্যমে। এরপর

  • ৩ এপ্রিল ‘বি’ ইউনিট
  • ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদন সুযোগ রাখা হয়েছে।

  • গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো:-
  • ইসলামী বিশ্ববিদ্যালয়,
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,
  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • বরিশাল বিশ্ববিদ্যালয়,
  • রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,
  • ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,
  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয়,
  • জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়,
  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  • পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং
  • নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট ও নির্দেশনা জানতে নিয়মিত গুচ্ছ ভর্তি ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন: 01312-296333

  • নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:- https://www.bebrainer.app/
  • সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:- https://t.me/bebrainernursing

One thought on “গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *