Headlines

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে আজ, অগ্রিম ফি জমার সুযোগ ৩ দিন

ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে আজ, অগ্রিম ফি জমার সুযোগ ৩ দিন ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে আজ, অগ্রিম ফি জমার সুযোগ ৩ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস আজ খুলছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বিষয় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অগ্রিম ফি জমা দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর কেন্দ্রীয় ভর্তি অফিস। ছুটিকালীন সময়ে জরুরি প্রয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ই-মেইলে যোগাযোগের নির্দেশনা দেওয়া হলেও আজ থেকে সরাসরি সেবা কার্যক্রম আবারও চালু হচ্ছে।

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অগ্রিম ভর্তি ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময়ে অনলাইন কার্যক্রম চালু ছিল এবং জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের helpline@eis.du.ac.bd ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিষয় মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে ১০০ বা ৫০০ টাকা (ইউনিটভেদে) অগ্রিম ফি জমা দেওয়ার শেষ সময় ১৬ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

ভর্তিযোগ্য সব শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

BeBrainer – Smart Choice for Smart Nursing Students

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন: 01312-296333

  • নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:- https://www.bebrainer.app/
  • সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:- https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *