২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানুন।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত জাতীয় ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুসরণ করে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মোট ৩০০ টাকা (২০০ টাকা আবেদন ফি + ১০০ টাকা সার্ভিস চার্জ)।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত ফি ব্যতীত কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিসহ এমবিবিএস ও বিডিএস কোর্সের সব ধরনের ফি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হবে।
অনলাইন আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের সতর্কতার সঙ্গে নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। আবেদনপত্রে দেওয়া তথ্য ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে আবেদন কিংবা ভর্তি বাতিল করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং টেলিটক বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে:-
BeBrainer – Smart Choice for Smart Nursing Students
ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন: 01312-296333
- নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:- https://www.bebrainer.app/
- সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:- https://t.me/bebrainernursing