বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নার্সিং বিভাগের পদ ও গ্রেড পুনর্নির্ধারণের দাবি মেনে নেওয়া হয়েছে। নতুন গ্রেড কাঠামো ও সিদ্ধান্তের বিস্তারিত পড়ুন।
নার্সিংয়ের পদ ও গ্রেড পুনর্নির্ধারণের দাবি মেনে নিল বিএমইউ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নার্সিং বিভাগের জনবল কাঠামো ও পদোন্নতি নীতিমালা পুনর্নির্ধারণের দাবি আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া হয়েছে। স্ববেতনে সহকারী সেবা তত্ত্বাবধায়ক পদে পদোন্নয়নপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারদের গ্রেড নির্ধারণসহ প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সুপারিশ অনুযায়ী ৭৬তম সিন্ডিকেটের নীতিমালা সংশোধনপূর্বক এবং ৬১তম সিন্ডিকেটের নীতিমালা অনুসরণ করে বিশ্ববিদ্যালয় হাসপাতালের নার্সিং বিভাগের পদ ও গ্রেড পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন গ্রেড কাঠামো অনুযায়ী
- সেবা তত্ত্বাবধায়ক — গ্রেড ৫
- অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়ক — গ্রেড ৬
- উপ-সেবা তত্ত্বাবধায়ক — গ্রেড ৭
- সহকারী সেবা তত্ত্বাবধায়ক — গ্রেড ৮
- নার্সিং সুপারভাইজার — গ্রেড ৯
- সিনিয়র স্টাফ নার্স — গ্রেড ১০
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রস্তাব অর্থ কমিটিতে উপস্থাপন ও অনুমোদনের পর সিন্ডিকেটে সুপারিশ আকারে উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনের পরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে ৭৬তম সিন্ডিকেটে সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং সুপারভাইজারকে একই গ্রেডে এবং সহকারী ও উপ-সেবা তত্ত্বাবধায়ক পদকে একই গ্রেডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে নার্সিং পেশাজীবীদের মধ্যে বৈষম্যের অভিযোগ ওঠে। সেই বৈষম্য দূর করতেই পরবর্তীতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
নার্সিং পেশাজীবীরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিএমইউতে নার্সিং পেশার মর্যাদা, কর্মপ্রেরণা এবং প্রশাসনিক স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।
BeBrainer – Smart Choice for Smart Nursing Students
ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন: 01312-296333
- নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:- https://www.bebrainer.app/
- সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:- https://t.me/bebrainernursing