Headlines

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৭: আবেদন যোগ্যতা, নম্বর বণ্টন ও প্রস্তুতি নির্দেশিকা

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৭: আবেদন যোগ্যতা, নম্বর বণ্টন ও প্রস্তুতি নির্দেশিকা
নার্স বা মিডওয়াইফ হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে ভর্তির নিয়মগুলো আগে থেকে জেনে রাখা জরুরি। এক নজরে দেখে নাও সবকিছু।

১. কোর্স ও সরকারি আসন
বিএসসি ইন নার্সিং (৪ বছর): ১,৮০০টি আসন, শুধু বিজ্ঞান বিভাগের জন্য
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৩ বছর): ২,৮৫৫টি আসন, যেকোনো বিভাগ
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর): ১,৮২৫টি আসন, যেকোনো বিভাগ
মোট সরকারি আসন ৬,৪৮০টি। বেসরকারি প্রতিষ্ঠানের আসন এর বাইরে।

২. আবেদনের যোগ্যতা
এইচএসসি পাসের সাল ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ এবং এসএসসি পাসের সাল ২০২২, ২০২৩ অথবা ২০২৪ হতে হবে। দুই পরীক্ষার মাঝে ব্যবধান তিন বছরের বেশি হওয়া যাবে না।
বিএসসির জন্য: এসএসসি ও এইচএসসি দুটোই বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে। মোট জিপিএ কমপক্ষে ৬.৫০, আলাদাভাবে কোনোটিতে ৩.০০ এর কম নয়, আর এইচএসসিতে জীববিজ্ঞানে কমপক্ষে ২.৫০।
ডিপ্লোমার জন্য: যেকোনো বিভাগ থেকে আবেদন করা যাবে। মোট জিপিএ কমপক্ষে ৬.০০, আলাদাভাবে কোনোটিতে ২.৫০ এর কম নয়।
ও লেভেল বা এ লেভেল পাস করলে কাউন্সিল থেকে সমতাকরণ সনদ নিতে হবে।

৩. পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন
১০০ নম্বরের MCQ পরীক্ষা, সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০, কোনো নেগেটিভ মার্কিং নেই।
বিএসসি: বিজ্ঞান ৪০, ইংরেজি ২০, বাংলা ১৫, সাধারণ জ্ঞান ১৫, গণিত ১০
ডিপ্লোমা: সাধারণ বিজ্ঞান ৩০, বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, গণিত ১০

৪. মেধাতালিকা যেভাবে হয়
মোট ১৫০ নম্বরে মেধাতালিকা হয়। এসএসসি জিপিএ গুণ ৫, এইচএসসি জিপিএ গুণ ৫, আর ভর্তি পরীক্ষার নম্বর যোগ করে স্কোর বের করা হয়।
যেমন: এসএসসি ৪.৫০, এইচএসসি ৪.০০ এবং পরীক্ষায় ৭০ পেলে স্কোর হবে ২২.৫০ + ২০ + ৭০ = ১১২.৫০।
মনে রাখবে, শুধু ৪০ পেয়ে পাস করলেই সরকারি প্রতিষ্ঠানে সুযোগ মেলে না, দরকার ভালো স্কোর।

৫. প্রস্তুতির কৌশল
বিএসসির জন্য বিজ্ঞানের ৪০ নম্বরে সবচেয়ে বেশি জোর দাও। কোষ, টিস্যু, মানবদেহ, মৌলিক রসায়ন আর পদার্থবিজ্ঞানের বল, আলো ও বিদ্যুৎ বারবার রিভিশন দাও।
ডিপ্লোমার জন্য সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞানের ৫০ নম্বরে জোর দাও, সাথে বাংলা ও ইংরেজির নিয়মগুলো অনুশীলন করো।
প্রতিদিন অধ্যায়ভিত্তিক MCQ, বিগত বছরের প্রশ্ন আর সময় ধরে মডেল টেস্ট দিলে পরীক্ষার হলে আত্মবিশ্বাস অনেক বাড়বে।

প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, অথবা কল করো ০১৩১২২৯৬৩৩৩ নম্বরে।
বিঃদ্রঃ এই তথ্যগুলো সর্বশেষ প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুযায়ী। নতুন সার্কুলার প্রকাশ হলে আসন সংখ্যা বা শর্ত পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *