Headlines

তোমার জেলায় কোন IHT ও MATS আছে? | Map Finder | BeBrainer

ভর্তি ২০২৬-২৭

তোমার জেলায় কোন IHT ও MATS আছে?

প্রতি বছর ভর্তির আগে তোমরা একই প্রশ্ন করো, আমার বাসার কাছে কোনটা? তাই সব সরকারি প্রতিষ্ঠান এক ম্যাপে এনে রাখলাম। নিজের জেলায় চাপ দাও, বিষয় আর আসন দেখে পছন্দক্রম ঠিক করে ফেলো।

~ টিম বিব্রেইনার
ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা

এবার কারা পরীক্ষা দিতে পারবে?

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি। আবেদনের আগে নিচের শর্তগুলো মিলিয়ে নাও, ভুল তথ্য দিলে ভর্তির পরেও বাতিল হয়ে যায়।
১বিভাগবিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
২পাসের সাল২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ বা ২০২৬ সালে এসএসসি পাস।
৩মোট জিপিএএসএসসি তে কমপক্ষে জিপিএ ৩.০০।
৪জীববিজ্ঞানজীববিজ্ঞানে কমপক্ষে ২.০০ গ্রেড পয়েন্ট।
৫একটাই কোর্সIHT (মেডিকেল টেকনোলজি) অথবা MATS (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট), যেকোনো একটিতে আবেদন করা যাবে।
৬আবেদন ও ফি২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর dgme.teletalk.com.bd তে আবেদন। ফি ৮০০ টাকা, টেলিটক প্রিপেইড থেকে ৭ নভেম্বরের মধ্যে।
৭পাস নম্বর১০০ নম্বরের MCQ তে কমপক্ষে ৪০ পেতে হবে। কেন্দ্রীয় পরীক্ষায় ফেল করলে সরকারি বা বেসরকারি কোনো IHT বা MATS এ ভর্তি হওয়া যাবে না।

সরকারি ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করো

যোগ্য হলে আর দেরি না। ১২১টি রঙিন হ্যান্ডনোট দিয়ে প্রস্তুতি শুরু করো, মাত্র ৳৯৯৯।কোর্সটা দেখো
সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি, ১৯/১০/২০২৬। জিপিএ আর পাসের সালের শর্ত আগের বছরের বিজ্ঞপ্তির নিয়মে লেখা, আবেদনের সময় dgme.teletalk.com.bd তে একবার মিলিয়ে নিও।
০সরকারি আইএইচটি
০সরকারি ম্যাটস
০জেলায় প্রতিষ্ঠান আছে (৬৪টির মধ্যে)
০মোট আসন (২০২৫-২৬)
থিম:
নিজের জেলায়
চাপ দাও
IHT আছে MATS আছে দুটোই আছে সরকারি প্রতিষ্ঠান নেই

৬৪ জেলা এক নজরে

রঙিন জেলায় সরকারি প্রতিষ্ঠান আছে। যেকোনো জেলায় চাপ দিলে বিস্তারিত দেখাবে।

মেধা হিসাব করো

মেধা নম্বর = এসএসসি জিপিএ × ২ (সর্বোচ্চ ১০) + MCQ নম্বর (১০০), মোট ১১০।
৯জিপিএ থেকে
৬০MCQ থেকে
৬৯মোট (১১০ এ)

কোন বিষয়ে কী পড়বে, পরে কী করবে

পছন্দক্রম দেওয়ার আগে প্রতিটি বিষয়ের কাজ জেনে নাও। ভর্তির পর বিষয় বা প্রতিষ্ঠান বদলের সুযোগ নেই।

পাস করার পর ভবিষ্যৎ কেমন

সৎ ছবিটা জেনে সিদ্ধান্ত নাও। চাকরির নিশ্চয়তা কেউ দিতে পারে না, তবে দক্ষ হলে সুযোগ আছে।
১১তম গ্রেড
সরকারি মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও SACMO পদ। মূল বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।
২,৭৩৬টি
মেডিকেল টেকনোলজিস্টের ৭,৯২০টি সরকারি পদের মধ্যে খালি ছিল (স্বাস্থ্য অধিদপ্তর, ২০১৮)।
১ : ৫
WHO এর হিসাবে একজন ডাক্তারের সাথে প্রায় ৫ জন টেকনোলজিস্ট দরকার। বাংলাদেশে আছে ৪ জন ডাক্তারে ১ জন।
সরকারি চাকরিসরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর মেডিকেল কলেজে নিয়োগ হয়। প্রকল্পের পদে মাসে প্রায় ২৫,০০০ টাকা দেওয়া হয়েছে (২০২৩)। SACMO রা ১০ বছর পর ১০ম গ্রেড আর আরও ৬ বছর পর ৯ম গ্রেড পান।
বেসরকারি খাতবেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ডেন্টাল চেম্বার, ফিজিওথেরাপি সেন্টার আর ওষুধ কোম্পানিতে কাজের সুযোগ আছে।
উচ্চশিক্ষাডিপ্লোমার পর BSc in Health Technology পড়ার পথ আছে। ভর্তির নিয়ম প্রতি বছরের আলাদা বিজ্ঞপ্তিতে আসে।
সৎ কথাঅনেক বছর সরকারি নিয়োগ বন্ধ থাকায় অনেকে অপেক্ষায় ছিলেন। ২০২৬ সালে স্বাস্থ্য খাতে প্রায় ১ লাখ জনবল নিয়োগের নির্দেশনার খবর এসেছে। হাতে-কলমে দক্ষ হলে কাজ পাওয়া সহজ হয়।
সূত্র: সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি (ডেইলি স্টার বাংলা, আগস্ট ২০২৩; প্রথম আলো, নভেম্বর ২০২৩ ও ২০২৫), The Daily Star (এপ্রিল ২০২০), Financial Express (আগস্ট ২০২৬), শিক্ষা সংবাদ (অক্টোবর ২০২৬)।
IHT ও MATS শর্ট কোর্স ২০২৬

১২১টি রঙিন PDF হ্যান্ডনোট, পুরো সিলেবাস এক জায়গায়

অধ্যায় ধরে ধরে হাতে লেখা নোটের মতো সাজানো। প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনী MCQ আর এক নজরে রিভিশন।

বাংলা ১৮ইংরেজি ১৮গণিত ২০সাধারণ জ্ঞান ১৯জীববিজ্ঞান ১১পদার্থ ৮রসায়ন ৭বিগত ১২ বছরের প্রশ্ন ১২বিশ্লেষণ ও সাজেশন ৮
  • বিগত ১২ বছরের প্রশ্ন, ব্যাখ্যাসহ
  • প্রতিদিন বিকাল ৪টায় লাইভ ক্লাস, রাত ৯টায় পরীক্ষা
  • ১০টা ফুল মডেল টেস্ট
  • ছাপা বই বাসায় পৌঁছে দেবো ফ্রিতে
বিব্রেইনার IHT MATS রঙিন হ্যান্ডনোট
৳৯৯৯৳৩০০০
১২১টি হ্যান্ডনোট + লাইভ ক্লাস + বই, সব মিলিয়ে
তথ্যসূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি, স্মারক নং ৫৯.১৪.০০০০.০০০.১০৩.৩৪.০০০১.২৬.১৪৬২ (১৯ অক্টোবর ২০২৬), যেখানে সরকারি আইএইচটি ও ম্যাটসের অধ্যক্ষদের তালিকা আছে। আসন, বিষয় কোড আর পরীক্ষা কেন্দ্র কোড ২০২৫-২৬ সালের পূর্ণ বিজ্ঞপ্তি (স্মারক নং ৫৯.১৪.০০০০.১০৩.৩৪.০০১.২৫.৭৭৯, ১২ আগস্ট ২০২৫) থেকে নেওয়া, এ বছর কিছুটা বদলাতে পারে। "যাচাই বাকি" লেখা প্রতিষ্ঠানগুলো ২০২৬ সালের বিজ্ঞপ্তিতে আছে, কিন্তু তাদের আসন ও বিষয়ের তথ্য আমরা অফিসিয়ালভাবে নিশ্চিত করতে পারিনি। বেসরকারি আইএইচটি ও ম্যাটস এই ম্যাপে নেই। আবেদনের আগে dgme.teletalk.com.bd ও dgme.gov.bd মিলিয়ে নাও।
মানচিত্রের সীমানা: geoBoundaries (CC BY 4.0)। তৈরি করেছে BeBrainer।