Headlines

পড়ার সময় মোবাইল থেকে দূরে থাকার ৭টি উপায়

পড়ার সময় মোবাইল থেকে দূরে থাকার ৭টি উপায়

পড়তে বসলাম, একটা নোটিফিকেশন এলো, দেখে নিলাম। তারপর আরেকটা ভিডিও, তারপর আরেকটা। চোখ তুলে দেখি এক ঘণ্টা শেষ। এই গল্প প্রায় সবার।

মোবাইল খারাপ না, পড়াশোনার অনেক কাজও এখন মোবাইলে হয়। সমস্যা হলো অপ্রয়োজনীয় টান। নিচের কৌশলগুলো চেষ্টা করে দেখো।

১. মোবাইল অন্য ঘরে রাখো

চোখের সামনে মিষ্টির বাটি থাকলে হাত যাবেই। মোবাইলও তাই। পড়ার সময় মোবাইল অন্য ঘরে রাখলে টান অনেক কমে যায়।

২. নোটিফিকেশন বন্ধ করো

যেসব অ্যাপের নোটিফিকেশন জরুরি না, সেগুলো বন্ধ করে দাও। পড়ার সময় ফোক্যাস মোড বা ডু নট ডিস্টার্ব চালু রাখো।

৩. ছোট সময়ের লক্ষ্য

৪০ মিনিট একটানা পড়ো, তারপর ১০ মিনিট বিরতি। বিরতিতে চাইলে মোবাইল দেখো। জানা থাকলে যে একটু পরেই দেখতে পারব, তখন মন কম টানে।

৪. পড়ার জিনিস আগে গুছিয়ে রাখো

বই, খাতা, কলম, পানি সব আগে টেবিলে রাখো। বারবার উঠলে মোবাইলের দিকে চোখ যাওয়ার সুযোগ বাড়ে।

৫. ক্লাসের জন্য মোবাইল লাগলে

অনলাইন ক্লাস বা রেকর্ডেড ভিডিও দেখার সময় শুধু সেই অ্যাপটাই খোলা রাখো। অন্য অ্যাপ থেকে লগআউট করে রাখলে আরও ভালো।

৬. পরিবারকে সাথে নাও

বাসার কাউকে বলো পড়ার সময় তোমার মোবাইলটা তার কাছে রাখতে। শুনতে ছোটদের মতো লাগলেও কাজ করে।

৭. নিজেকে পুরস্কার দাও

সারাদিনের পড়ার লক্ষ্য পূরণ হলে রাতে নির্দিষ্ট সময় পছন্দের কিছু দেখো। পুরস্কারটা নিজের অর্জন মনে হলে উপভোগও বেশি হয়।

শেষ কথা

একদিনে অভ্যাস বদলাবে না। এক সপ্তাহ চেষ্টা করো, তারপর দেখো পড়ার সময় কতটা বেড়েছে।

বিব্রেইনারের ফার্স্ট টাইমার টপার্স ফুল কোর্স ২০২৭

রুটিন মেনে লাইভ ক্লাসে থাকলে মনোযোগ ধরে রাখা সহজ হয়। আমাদের টপার্স কোর্সে সেই কাঠামোটাই পাবে।

  • ভর্তি চলছে ২০ নভেম্বর পর্যন্ত
  • রুটিন মেনে লাইভ ক্লাস আর নিয়মিত পরীক্ষা
  • ডাউট সলভের ব্যবস্থা
  • অল ইন ওয়ান বই সিরিজ ফ্রি: বিএসসির জন্য ১১টি, ডিপ্লোমা ও মিডওয়াইফারির জন্য ৯টি বই

বিস্তারিত জানতে ও ভর্তি হতে ভিজিট করো www.bebrainer.app অথবা কল করো +880 1312-296333 নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *