প্রিয় শিক্ষার্থী,
তুমি BeBrainer এর একজন শিক্ষার্থী হলে তোমার পড়াশোনা ঠিকঠাক চলছে কিনা, সেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কোথাও আটকে গেলে চুপ করে থেকো না। ছোট সমস্যাও আমাদের জানাও। ছোট সমস্যা সময়মতো না মেটালে পরে সেটাই পুরো প্রস্তুতি নষ্ট করে দিতে পারে।
এজন্য আমরা একটা সাপোর্ট ফর্ম চালু করেছি। এই পেজটা সেভ করে রাখো। পরে দরকার হলে Google এ “BeBrainer support form” লিখে সার্চ করলেই আবার পেয়ে যাবে।
সমস্যা জানানোর ফর্ম: এখানে ক্লিক করে ফর্ম পূরণ করো
কোন কোন সমস্যা জানাতে পারো
- ক্লাস: লাইভ ক্লাস মিস হচ্ছে, রেকর্ডেড ভিডিও চলছে না, ক্লাসের সময় নিয়ে সমস্যা
- শিক্ষক: কোনো টপিক বুঝতে পারছ না, ডাউট সলভ হচ্ছে না, পড়ানো নিয়ে কোনো মতামত
- অ্যাপ ও ওয়েবসাইট: লগইন হচ্ছে না, কোর্স দেখা যাচ্ছে না, কোনো ফিচার কাজ করছে না
- বই: বই এখনও হাতে পাওনি, বইয়ে ভুল পেয়েছ, পেজ মিসিং
- পরীক্ষা: রেজাল্ট আসেনি, প্রশ্ন বা উত্তরে ভুল, মেরিট লিস্ট নিয়ে প্রশ্ন
- পেমেন্ট: টাকা কেটেছে কিন্তু কোর্স চালু হয়নি, কিস্তি বা রিফান্ড নিয়ে প্রশ্ন
- অন্য যেকোনো বিষয়: তালিকায় না থাকলেও নির্দ্বিধায় লিখে পাঠাও
ফর্ম পূরণের আগে এগুলো হাতের কাছে রাখো
- কোর্সে ভর্তির সময় যে ফোন নম্বর দিয়েছিলে
- তোমার কোর্স বা ব্যাচের নাম
- সমস্যাটা কবে থেকে হচ্ছে
- সম্ভব হলে একটা স্ক্রিনশট বা পেমেন্টের ট্রানজেকশন আইডি
এগুলো থাকলে আমাদের টিম তোমাকে বারবার প্রশ্ন না করেই দ্রুত সমাধান করতে পারবে। পুরো ফর্ম পূরণ করতে ২ থেকে ৩ মিনিট লাগে।
ফর্ম জমা দেওয়ার পর কী হয়
তোমার প্রতিটা সমস্যা আমাদের সাপোর্ট টিমের একজন মানুষ নিজে পড়ে দেখেন। কোনো অটো রিপ্লাই দিয়ে কাজ সারা হয় না। দরকার হলে সংশ্লিষ্ট শিক্ষক বা বিভাগের কাছে পাঠানো হয়, তারপর তোমার ফোন নম্বরে যোগাযোগ করে সমাধান জানানো হয়। আমরা সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করার চেষ্টা করি।
একটা সমস্যা মিটে যাওয়ার পর নতুন কোনো সমস্যা হলে আবার ফর্মটা পূরণ করো। যতবার দরকার, ততবার।
খুব জরুরি হলে
পরীক্ষার ঠিক আগে লগইন সমস্যা বা পেমেন্ট আটকে যাওয়ার মতো জরুরি কিছু হলে সরাসরি WhatsApp করো: +880 1921-566375
সাধারণ প্রশ্ন
আমি এখনও ভর্তি হইনি। এই ফর্ম পূরণ করতে পারব?
এই ফর্মটা মূলত আমাদের পেইড শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য। কোর্স সম্পর্কে জানতে চাইলে www.bebrainer.app ভিজিট করো অথবা WhatsApp করো।
একই সমস্যা আগে জানিয়েছিলাম, এখনও সমাধান হয়নি। কী করব?
আবার ফর্ম পূরণ করো এবং লিখে দাও যে আগেও জানিয়েছিলে। জরুরি হলে সাথে WhatsApp এ একটা মেসেজ দাও।
আমার মতামত বা অভিযোগ কি গোপন থাকবে?
তোমার তথ্য শুধু সমস্যা সমাধানের কাজে ব্যবহার হবে।
তোমার সফলতাই আমাদের লক্ষ্য।
টিম BeBrainer
www.bebrainer.app
