নার্সিং কলেজে ভর্তির পর প্রথম যে প্রশ্নটা প্রায় সবাই করে: নার্সিং ১ম বর্ষের বই কোনগুলো, আর কোন বই পড়লে ফাইনালে ভালো করা যায়? ১ম বর্ষে একসাথে অনেক কিছু আসে: Anatomy, Physiology, Microbiology, Fundamentals, Behavioral Science, English, Computer, আর Diploma শিক্ষার্থীদের জন্য Basic Science। এই লেখায় B.Sc. in Nursing, Diploma in Nursing ও Diploma in Midwifery, তিন প্রোগ্রামের ১ম বর্ষের বিষয় BNMC কারিকুলাম মিলিয়ে দেওয়া হলো, সাথে বিব্রেইনারের ১১টি বইয়ের পরিচয়। বইগুলো আলাদা বিক্রি হয় না, আমাদের অনলাইন কোর্সের সাথে প্রিন্টেড কপি হিসেবে ফ্রি দেওয়া হয়।

সংক্ষেপে: নার্সিং ১ম বর্ষের বইয়ের তালিকা
বিব্রেইনারের ১ম বর্ষের সেটে আছে ৮টি বিষয়ভিত্তিক টেক্সটবুক আর ৩টি সমাধানসহ প্রশ্ন ব্যাংক। টেক্সটবুকগুলো তিন প্রোগ্রামের শিক্ষার্থীরাই পড়তে পারে, আর প্রশ্ন ব্যাংক বেছে নেবে নিজের প্রোগ্রাম অনুযায়ী।
৮টি টেক্সটবুক
| বই | কোর্স কোড | অধ্যায় | পৃষ্ঠা (প্রায়) |
|---|---|---|---|
| Anatomy and Physiology for Nurses | B124, B125, D123, Midwifery | ২৮ | ৩৬৫ |
| Microbiology, Parasitology and Pathology for Nurses | B126, D124, Midwifery | ১৫ | ২২১ |
| Fundamentals of Nursing-I, Volume 1 | B137, D135, Midwifery | ৯ | ১২৭ |
| Fundamentals of Nursing-I, Volume 2 | B137, D135, Midwifery | ১৪ | ১৭০ |
| Behavioral Science and Nursing Humanities | B113, D111, Midwifery | ২৪ | ২৫৩ |
| Basic Science for Nursing and Midwifery | D112, DM112 | ২২ | ২১৪ |
| Communicative English for Nurses | B111, D116, Midwifery | ১৯ | ১৬৩ |
| Nursing Informatics and Computer Applications | B112, D117, Midwifery | ১৩ | ১৩৮ |
৩টি প্রশ্ন ব্যাংক (সমাধানসহ)
| বই | কোন কোর্সের জন্য | প্রশ্নপত্র | পৃষ্ঠা (প্রায়) |
|---|---|---|---|
| Nursing Question Bank with Solutions: 1st Year B.Sc. in Nursing | B.Sc. in Nursing (ঢাকা বিশ্ববিদ্যালয়) | ৮৪টি, ২০১৩ থেকে ২০২৫ | ৫৬৯ |
| Nursing Question Bank with Solutions: 1st Year Diploma in Nursing | Diploma in Nursing (BNMC) | ৫০টি, ২০১৯ থেকে ২০২৫ | ৩৫৯ |
| Nursing Question Bank with Solutions: 1st Year Diploma in Midwifery | Diploma in Midwifery (BNMC) | ৪১টি, ২০২১ থেকে ২০২৫ | ২৯৬ |
সবগুলো বইয়ের লেখক Dr. Monir Uddin Tamim ও বিব্রেইনার R&D টিম। বইগুলো পাওয়া যায় শুধু বিব্রেইনারের 1st Year Academic Basic to Advance Course এর সাথে।
নার্সিং ১ম বর্ষের বিষয় ও সিলেবাস (Nursing 1st Year Subjects)
বই বাছার আগে জানা দরকার কোন প্রোগ্রামে কোন বিষয়, আর কোন বিষয়ে কত নম্বর। নিচের তথ্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) এর প্রকাশিত কারিকুলাম থেকে নেওয়া।
Diploma in Nursing ১ম বর্ষের বিষয়
সূত্র: Diploma in Nursing Science and Midwifery Curriculum 2018 (BNMC)
| কোড | বিষয় | পূর্ণ নম্বর | বিব্রেইনারের বই |
|---|---|---|---|
| D111 | Behavioral Science | ১৫০ | Behavioral Science and Nursing Humanities |
| D112 | Basic Science | ১৫০ | Basic Science for Nursing and Midwifery |
| D123 | Anatomy and Physiology | ২৫০ | Anatomy and Physiology for Nurses |
| D124 | Microbiology and Parasitology | ১৫০ | Microbiology, Parasitology and Pathology for Nurses |
| D135 | Fundamentals of Nursing | ২৫০ | Fundamentals of Nursing-I, Volume 1 ও 2 |
| D116 | Communicative English (internal) | ১৫০ | Communicative English for Nurses |
| D117 | Computer and Information Technology (internal) | ১৫০ | Nursing Informatics and Computer Applications |
এই কারিকুলাম অনুযায়ী ১ম বর্ষে মোট ১,৬৫৬ ঘণ্টা আর ১,২৫০ নম্বর। সবচেয়ে বড় বিষয় Fundamentals of Nursing, ৮২৪ ঘণ্টা, যার ৪৮০ ঘণ্টাই হাতে কলমে practice। চূড়ান্ত পরীক্ষা নেয় BNMC। Communicative English ও Computer internal বিষয়, মূল্যায়ন হয় প্রতিষ্ঠানের ভেতরে।
Diploma in Midwifery ১ম বর্ষের বিষয়
সূত্র: Diploma in Midwifery Curriculum (BNMC)
| কোড | বিষয় | পূর্ণ নম্বর |
|---|---|---|
| DM111 | Behavioral Science | ১০০ |
| DM112 | Basic Science | ১০০ |
| DM123 | Anatomy and Physiology | ২০০ |
| DM124 | Professional Frameworks and Communication in Midwifery | ১৫০ |
| DM135 | Fundamentals of Midwifery | ২০০ |
| DM126 | Midwifery Pharmacology | ১০০ |
| DM137 | Midwifery Practice I | ১০০ |
| DM118 | Communicative English and ICT (internal) | ২০০ |
Midwifery তে ১ম বর্ষে মোট ১,৫৩৬ ঘণ্টা আর ১,১৫০ নম্বর। Fundamentals of Midwifery, Midwifery Pharmacology ও Professional Framework এর বিগত প্রশ্ন ও মডেল উত্তর আছে Diploma in Midwifery প্রশ্ন ব্যাংকে।
B.Sc. in Nursing ১ম বর্ষের বিষয়
B.Sc. in Nursing চার বছরের ডিগ্রি। বর্ষ সমাপনী পরীক্ষা হয় অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়। BNMC এর Guideline on Examination System for B.Sc. in Nursing অনুযায়ী প্রতিটি পেপারে লিখিত অংশের সাথে Oral ও Practical থাকে। আমাদের বইগুলো যে কোর্স কোড ধরে লেখা:
| কোড | বিষয় | বিব্রেইনারের বই |
|---|---|---|
| B111 | Communicative English | Communicative English for Nurses |
| B112 | Nursing Informatics / ICT | Nursing Informatics and Computer Applications |
| B113 | Behavioral Science | Behavioral Science and Nursing Humanities |
| B124 | Anatomy | Anatomy and Physiology for Nurses (Part A) |
| B125 | Physiology | Anatomy and Physiology for Nurses (Part B) |
| B126 | Microbiology | Microbiology, Parasitology and Pathology for Nurses |
| B137 | Fundamentals of Nursing-I | Fundamentals of Nursing-I, Volume 1 ও 2 |
B.Sc. আর Diploma এর পার্থক্য বিস্তারিত পাবে আমাদের বিএসসি নার্সিং বনাম ডিপ্লোমা নার্সিং লেখায়।
বিএসসি, ডিপ্লোমা ও মিডওয়াইফারি: কোন প্রোগ্রামে কোন বই লাগবে
বিএসসি নার্সিং ১ম বর্ষের বইয়ের তালিকা (B.Sc. in Nursing)
Anatomy and Physiology, Microbiology, Fundamentals of Nursing (Volume 1 ও 2), Behavioral Science, Communicative English, Nursing Informatics, আর সাথে B.Sc. প্রশ্ন ব্যাংক।
ডিপ্লোমা নার্সিং ১ম বর্ষের বইয়ের তালিকা (Diploma in Nursing)
Anatomy and Physiology, Microbiology, Fundamentals of Nursing (Volume 1 ও 2), Behavioral Science, Basic Science, Communicative English (D116), Nursing Informatics (D117), আর সাথে Diploma প্রশ্ন ব্যাংক।
মিডওয়াইফারি ১ম বর্ষের বইয়ের তালিকা (Diploma in Midwifery)
মূল বই: Anatomy and Physiology, Basic Science, Behavioral Science, আর Midwifery প্রশ্ন ব্যাংক। Infection control, procedure ও immunity এর মতো যৌথ টপিকে Fundamentals of Nursing আর Microbiology বই সাহায্য করে, আর DM118 এর জন্য Communicative English ও Nursing Informatics কাজে লাগে।
প্রশ্ন ব্যাংক: কোন বইয়ে কোন বিষয়ের কতটি প্রশ্নপত্র
B.Sc. in Nursing (৮৪টি প্রশ্নপত্র, ২০১৩ থেকে ২০২৫)
Anatomy ১৬, Physiology ১১, Behavioral Science ৮, Sociology ৪, Communicative English ১২, Fundamentals of Nursing ১৪, ICT ১২, Microbiology ৭।
Diploma in Nursing (৫০টি প্রশ্নপত্র, ২০১৯ থেকে ২০২৫)
Anatomy and Physiology, Basic Science, Behavioral Science, Fundamentals of Nursing ও Microbiology and Parasitology, প্রতিটি বিষয়ের ১০টি করে।
Diploma in Midwifery (৪১টি প্রশ্নপত্র, ২০২১ থেকে ২০২৫)
Fundamentals of Midwifery ৬, Anatomy and Physiology ৭, Basic Science ৭, Behavioral Science ৭, Midwifery Pharmacology ৭, Professional Framework and Communication in Midwifery ৭।
তিন প্রশ্ন ব্যাংকেই প্রতিটি পরীক্ষা দুবার ছাপা: আগে পুরো প্রশ্নপত্র, যাতে mock test এর মতো বসে দেওয়া যায়, তারপর সমাধান। প্রতিটি বিষয় শুরু হয় সবচেয়ে নতুন প্রশ্নপত্র দিয়ে। উত্তরের দৈর্ঘ্য নম্বর অনুযায়ী: ৫ নম্বরের জন্য প্রায় ১২ থেকে ১৫ লাইন, ১০ নম্বরের জন্য ২৫ থেকে ৩০ লাইন। কোনো প্রশ্নের নিচে “Also asked” তালিকায় থাকে আর কোন কোন বছর সেটা এসেছে, আর একই প্রশ্ন বারবার এলে উত্তর একবারই দেওয়া, পরের বার আগের পৃষ্ঠা দেখিয়ে দেওয়া।
বিব্রেইনারের ৮টি টেক্সটবুক: সংক্ষিপ্ত পরিচয়
Anatomy and Physiology for Nurses
Part A Anatomy (অধ্যায় ১ থেকে ১৬) আর Part B Physiology (অধ্যায় ১৭ থেকে ২৮), প্রতিটি body system এর সাথে হলে আঁকা যায় এমন লেবেল করা ডায়াগ্রাম। ২০১৩ থেকে ২০২৫ সালের ২৪০+ বিগত প্রশ্নের সমাধান, ৫৬০+ MCQ। বিস্তারিত পড়ো
Microbiology, Parasitology and Pathology for Nurses
Bacteria, virus, fungi ও parasite, immunity ও বাংলাদেশের EPI, sterilisation ও infection control, specimen collection, আর অধ্যায় ১২ থেকে ১৫ তে Pathology। ১৫০+ বিগত প্রশ্ন, ৩৪০+ MCQ। বিস্তারিত পড়ো
Fundamentals of Nursing-I, Volume 1
পেশা হিসেবে নার্সিং, ethics, communication, nursing process, documentation, health assessment ও vital signs। ৬৫+ বিগত প্রশ্ন, ২০০+ MCQ। বিস্তারিত পড়ো
Fundamentals of Nursing-I, Volume 2
Infection prevention, safety ও mobility, hygiene, nutrition ও fluid, elimination, oxygenation, medication, wound care, comfort ও end-of-life care, আর first aid। ৬০+ বিগত প্রশ্ন, ৩২০+ MCQ। বিস্তারিত পড়ো
Behavioral Science and Nursing Humanities
Sociology, সমাজ ও পরিবার, বাংলাদেশের সামাজিক সমস্যা, psychology, growth and development, personality, stress ও coping। বিগত প্রশ্নে B.Sc. এর পুরোনো Sociology পেপারও রাখা আছে। ১৩০+ বিগত প্রশ্ন, ৪৭০+ MCQ। বিস্তারিত পড়ো
Basic Science for Nursing and Midwifery
Biology ও genetics, biomolecules ও vitamins, chemistry, physics আর basic microbiology, প্রতিটি টপিক ওয়ার্ডের কাজের সাথে যুক্ত। Diploma ও Midwifery এর ১০০+ বিগত প্রশ্ন, ৪২০+ MCQ। বিস্তারিত পড়ো
Communicative English for Nurses
Pronunciation, সহজ grammar, reading ও comprehension, essay, letter ও e-mail, CV ও job application, আর ওয়ার্ডের English। B.Sc. (ঢাকা বিশ্ববিদ্যালয়) পেপারের ১০০+ বিগত প্রশ্ন, ২৩০+ MCQ। বিস্তারিত পড়ো
Nursing Informatics and Computer Applications
Computer basics, office applications, network ও internet, cyber safety, health information system ও EHR, telehealth আর health informatics এর আইনি দিক। B.Sc. ICT পেপারের ৭৫+ বিগত প্রশ্ন, ২১০+ MCQ। বিস্তারিত পড়ো
প্রতিটি টেক্সটবুকে যা একই রকম পাবে
- Exam radar: প্রতিটি অধ্যায়ের শুরুতে স্টার টেবিল দেখায় বিগত প্রশ্নে কোন টপিক সবচেয়ে বেশি এসেছে।
- Key terms এর বাংলা অর্থ: English term, প্রচলিত ও সঠিক বাংলা শব্দ আর এক লাইনের অর্থের টেবিল।
- বিগত প্রশ্ন যেখানে টপিক, সেখানেই: কোর্স ও সাল লেখা, মডেল উত্তর আর হলে লেখার টিপসহ।
- পড়ার কৌশল ও “বাংলায় বুঝি” বক্স, mnemonic, exam-trap আর nursing-link বক্স।
- প্রতি অধ্যায় শেষে MCQ ও True/False, উত্তর ও এক লাইনের কারণসহ।
- বইয়ের শুরুতে ৩০ দিনের রিভিশন প্ল্যানার ও chapter tracker।
- ফ্রি QR শর্ট নোট: প্রতিটি অধ্যায়ে QR কোড, স্ক্যান করলে ৪ পৃষ্ঠার রঙিন শর্ট নোট আর ১০ প্রশ্নের কুইজ।
ভালো নার্সিং ১ম বর্ষের বই চেনার ৫টি উপায়
- বইয়ের অধ্যায় তোমার প্রোগ্রামের কোর্স কোড ও কারিকুলামের সাথে মেলে কি না। বিদেশি সিলেবাসের বইয়ে অনেক অংশ থাকে যা আমাদের পরীক্ষায় আসে না।
- বিগত প্রশ্নের সমাধান আছে কি না, আর প্রশ্নের পাশে কোর্স ও সাল লেখা কি না।
- ডায়াগ্রাম পরীক্ষায় আঁকার মতো সহজ কি না।
- ভাষা বোঝার মতো কি না। পরীক্ষা English এ, কিন্তু বোঝার জন্য বাংলা সাহায্য অনেক সময় বাঁচায়।
- MCQ ও Viva প্রস্তুতির অংশ আছে কি না।
Ross and Wilson, Potter and Perry বা Kozier and Erb এর মতো আন্তর্জাতিক বই রেফারেন্স হিসেবে খুব ভালো, গভীরে বুঝতে চাইলে দেখা উচিত। তবে পরীক্ষার প্রস্তুতির জন্য দরকার কোর্স ধরে সাজানো আর প্রশ্নের ধরন বুঝে লেখা বই।
১ম বর্ষের পড়াশোনার রোডম্যাপ
- প্রথম তিন মাস: Anatomy and Physiology আর Fundamentals of Nursing Volume 1। এই দুটো সবচেয়ে বড়, আগে শুরু না করলে শেষে চাপ পড়ে। সাথে Communicative English এর grammar।
- পরের চার মাস: Behavioral Science, Microbiology, আর Diploma ও Midwifery শিক্ষার্থীরা Basic Science। Fundamentals Volume 2 এর procedure গুলো clinical practice এর সাথে মিলিয়ে পড়ো।
- শেষ তিন থেকে চার মাস: Informatics শেষ করো, তারপর নিজের প্রশ্ন ব্যাংক নিয়ে বসো। বইয়ের ৩০ দিনের রিভিশন প্ল্যানার ধরে শেষ মাস সাজাও, আর প্রতিটি বিষয়ের গত কয়েক বছরের প্রশ্নপত্র সময় ধরে লিখে দেখো।
প্রতিটি অধ্যায় শেষে QR নোট স্ক্যান করে ১০ প্রশ্নের কুইজ দিলে বোঝা যায় কতটা মনে আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা পাবে আমাদের Anatomy and Physiology গুরুত্বপূর্ণ প্রশ্ন ও Microbiology গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখায়।
বইগুলো কীভাবে পাবে
বিব্রেইনারের কোনো বই আলাদা বিক্রি হয় না। ১ম বর্ষের বইগুলো দেওয়া হয় 1st Year Academic Basic to Advance Course (BSc + Diploma + Midwifery) এর সাথে, উন্নত কাগজ ও প্রিন্টে। কোর্সে থাকে লাইভ ও রেকর্ডেড ক্লাস, অধ্যায়ভিত্তিক পরীক্ষা আর PDF নোট, তাই বই পড়ে কোথাও আটকালে ক্লাসে প্রশ্ন করে বুঝে নেওয়া যায়। ১ম ও ২য় বর্ষের সব কোর্স দেখতে এই পেজে যাও। অন্য কোর্সের বইয়ের তালিকা পাবে নার্সিং বই পেজে।
In English: the set at a glance
BeBrainer’s 1st-year nursing set has 11 books for B.Sc. in Nursing, Diploma in Nursing and Diploma in Midwifery students in Bangladesh: 8 subject textbooks shared by all three courses, and 3 solved question banks, one for each course. Every textbook has an exam radar, key terms with Bangla meaning, past questions with model answers, MCQs and a QR short note in every chapter. The printed books are not sold separately; they come free with the BeBrainer 1st Year online course.
- Textbooks: Anatomy and Physiology (28 ch, about 365 pages); Microbiology, Parasitology and Pathology (15 ch, about 221); Fundamentals of Nursing-I Vol 1 (9 ch, about 127) and Vol 2 (14 ch, about 170); Behavioral Science and Nursing Humanities (24 ch, about 253); Basic Science (22 ch, about 214); Communicative English (19 ch, about 163); Nursing Informatics (13 ch, about 138)
- Question banks: B.Sc. 84 solved papers (2013 to 2025, about 569 pages); Diploma in Nursing 50 papers (2019 to 2025, about 359); Diploma in Midwifery 41 papers (2021 to 2025, about 296)
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
নার্সিং ১ম বর্ষে কয়টি বিষয়?
BNMC এর ২০১৮ সালের কারিকুলাম অনুযায়ী Diploma in Nursing এর ১ম বর্ষে ৭টি বিষয় (৫টি মূল ও ২টি internal), Diploma in Midwifery তে ৮টি। B.Sc. in Nursing এর জন্য আমাদের বইগুলো ৭টি কোর্স কোড (B111 থেকে B137) ধরে লেখা।
B.Sc. আর Diploma এর জন্য কি আলাদা বই লাগে?
৮টি টেক্সটবুক তিন প্রোগ্রামের শিক্ষার্থীরাই পড়তে পারে, প্রতিটি বিগত প্রশ্নের পাশে কোর্স ও সাল লেখা। প্রশ্ন ব্যাংক তিন প্রোগ্রামের জন্য আলাদা, আর Basic Science শুধু Diploma ও Midwifery এর জন্য।
নার্সিং ১ম বর্ষের সবচেয়ে কঠিন বিষয় কোনটি?
বেশিরভাগ শিক্ষার্থীর কাছে Anatomy and Physiology সবচেয়ে কঠিন লাগে, পরিভাষা ও ডায়াগ্রাম বেশি বলে। নম্বর ও সময়ের দিক থেকে সবচেয়ে বড় বিষয় Fundamentals of Nursing।
বিব্রেইনারের বই কি দোকানে বা অনলাইনে কেনা যায়?
না। বইগুলো আলাদা বিক্রি হয় না। বিব্রেইনারের ১ম বর্ষ অনলাইন কোর্সে ভর্তি হলে প্রিন্টেড কপি ফ্রি পাওয়া যায়।
প্রশ্ন ব্যাংক আর টেক্সটবুকের পার্থক্য কী?
টেক্সটবুকে বিগত প্রশ্ন টপিকের নিচে সাজানো, পড়ার সময় কাজে লাগে। প্রশ্ন ব্যাংকে পুরো প্রশ্নপত্র বছর ধরে সাজানো, mock test আর শেষ মাসের রিভিশনের জন্য।
কোন বই আগে পড়া উচিত?
শুরু করো Anatomy and Physiology আর Fundamentals of Nursing Volume 1 দিয়ে, কারণ এই দুটো বড় এবং বাকি বিষয় বুঝতে সাহায্য করে।
১ম বর্ষের পুরো প্রস্তুতি, এক কোর্সে
বিব্রেইনারের 1st Year Academic Basic to Advance Course এ পাবে লাইভ ও রেকর্ডেড ক্লাস, অধ্যায়ভিত্তিক পরীক্ষা আর এই লেখার ১ম বর্ষের সব প্রিন্টেড বই ফ্রি। B.Sc., Diploma ও Midwifery, তিন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য।
লিখেছেন: ডা. মনির উদ্দিন তামিম (MBBS), প্রতিষ্ঠাতা, বিব্রেইনার ও বিব্রেইনার R&D টিম
