২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এক নজরে এইচএসসি ফলাফল ২০২৬
- ফল প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- সময় ও ফল দেখার পদ্ধতি জানানো হবে: ২৬ অক্টোবর ২০২৬, সোমবার
- পরীক্ষা শুরু: ২ জুলাই ২০২৬
- মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন (নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে)
কখন ও কীভাবে ফল দেখা যাবে?
ফল কোন সময়ে প্রকাশ হবে এবং কোন কোন মাধ্যমে দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘোষণা আসার সাথে সাথে আমরা এই পোস্টে তা যোগ করে দেব।
এবারের পরীক্ষা যেভাবে হয়েছে
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে সেই স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
নার্সিং ভর্তি ইচ্ছুকদের জন্য
এইচএসসির ফলাফলের পরপরই শুরু হবে নার্সিং ভর্তির মূল প্রতিযোগিতা। বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারিতে সরকারি আসন সীমিত, আর প্রতিযোগী অনেক। তাই রেজাল্টের অপেক্ষায় বসে না থেকে এখন থেকেই প্রস্তুতি শুরু করলে তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকবে।
রেজাল্টের আগে যা করে রাখতে পারো:
- নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন জেনে নাও
- বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের বেসিক ঝালাই করো
- প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়ার রুটিন তৈরি করো
- নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করো
বিব্রেইনারের সাথে তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি শুরু করতে ভিজিট করো: www.bebrainer.app
যোগাযোগ: 01312296333
তথ্যসূত্র: আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি ও প্রথম আলো
