Headlines

ভর্তি পরীক্ষার ক্যালেন্ডার ২০২৬-২৭: ঢাবি, জবি, চবি, খুবি, রাবি, মেডিকেল ও নার্সিং এক পেজে

ভর্তি পরীক্ষার ক্যালেন্ডার ২০২৬-২৭: ঢাবি, জবি, চবি, খুবি, রাবি, মেডিকেল ও নার্সিং এক পেজে

HSC রেজাল্টের পর হাতে সময় কম, অথচ পরীক্ষা অনেক। কোনটার আবেদন কবে, কোন পরীক্ষা কোনটার সাথে মিলে যাচ্ছে, তা না জানলে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। নিচে এখন পর্যন্ত ঘোষিত তারিখগুলো এক টেবিলে দেওয়া হলো।

প্রতিষ্ঠান আবেদন পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় ১১–২৫ নভেম্বর ২০২৬ আইবিএ ৫ ডিসে, বিজ্ঞান ১২ ডিসে, কলা-আইন-সামাজিক বিজ্ঞান ১৯ ডিসে, চারুকলা ২২ ডিসে, ব্যবসায় শিক্ষা ২৬ ডিসে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ১–২৩ জানুয়ারি ২০২৭ (ইউনিটভিত্তিক)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২৯ জানুয়ারি – ৮ ফেব্রুয়ারি ২০২৭
খুলনা বিশ্ববিদ্যালয় প্রকাশ হয়নি ১৭–১৮ ডিসেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশ হয়নি ৮–১৬ জানুয়ারি ২০২৭
কুয়েট প্রকাশ হয়নি ৮ জানুয়ারি ২০২৭
এমআইএসটি প্রকাশ হয়নি ১৮–১৯ ডিসেম্বর ২০২৬
মেডিকেল (MBBS/BDS) প্রকাশ হয়নি ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা
নার্সিং ও মিডওয়াইফারি প্রকাশ হয়নি (গত বছর জানুয়ারি) গত বছর ফেব্রুয়ারির শেষে

সূত্র: বিশ্ববিদ্যালয়গুলোর ঘোষণা (এডুক্যাম্পাসবিডি সংকলন, আগস্ট ২০২৬) ও দ্য ডেইলি ক্যাম্পাস। তারিখ পরিবর্তন হতে পারে; আবেদনের আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

পরিকল্পনার টিপস

  • ডিসেম্বর সবচেয়ে ব্যস্ত মাস: ঢাবি, খুবি, এমআইএসটি ও মেডিকেল প্রায় একই সময়ে। কোনটা অগ্রাধিকার, আগেই ঠিক করুন।
  • জানুয়ারি-ফেব্রুয়ারি: জবি, চবি, রাবি এবং নার্সিং। মেডিকেল বা ঢাবির পর প্রস্তুতি থামাবেন না; নার্সিং আসছে।
  • আবেদন ফি বাজেট: প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা ফি; আগে থেকে হিসাব করে রাখুন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

ঢাবি ভর্তি আবেদন কবে?

১১ নভেম্বর ২০২৬ দুপুর থেকে ২৫ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইনে।

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ কবে?

চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা হয়নি; ডিসেম্বরে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নার্সিং ভর্তি পরীক্ষা কবে?

২০২৬-২৭ এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। গত বছর আবেদন হয়েছিল জানুয়ারিতে এবং পরীক্ষা ফেব্রুয়ারির শেষে।

📌 HSC রেজাল্ট ২০২৬ এর সব আপডেট এক জায়গায়: HSC রেজাল্ট ২০২৬ লাইভ আপডেট


বিব্রেইনার নার্সিং | BeBrainer Nursing

এইচএসসির পর নার্সিং: প্রস্তুতি শুরু হোক আজই

সরকারি নার্সিং কলেজে সিট পেতে হলে দরকার গোছানো রুটিন, নিয়মিত মডেল টেস্ট আর সঠিক গাইডলাইন। বিব্রেইনার নার্সিং ঠিক এই তিনটি জিনিস নিয়েই কাজ করে।

1st Timer Nursing Full Course 2026-27 (BSc Nursing, Diploma Nursing ও Midwifery) কোর্সে যা পাচ্ছেন:

  • ১২০+ লাইভ ক্লাস (Zoom + YouTube Live) এবং প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও
  • ১৫০+ এক্সাম ও মডেল টেস্ট, সাথে বিস্তারিত সমাধান
  • ১৫০+ ক্লাস লেকচার PDF এবং দাগানো নতুন সংস্করণের বইয়ের PDF
  • কোর্সের সাথে প্রিন্টেড বই (BSc ১১টি, Diploma ও Midwifery ৯টি)
  • ২৪ ঘণ্টা AI ও হিউম্যান স্টুডেন্ট অ্যাডভাইজর এবং ডাউট সলভিং গ্রুপ

২০২৬ সালে বিব্রেইনারের ১,৭৫০+ শিক্ষার্থী সরকারি নার্সিং প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। এবার আপনার পালা।

কোর্সের বিস্তারিত দেখুনকল করুন: 01312296333WhatsApp: 01741050309

🌐 ওয়েবসাইট: bebrainernursing.com  |  📞 হেল্পলাইন: 01312296333  |  💬 WhatsApp: 01741050309

বিঃদ্রঃ এই পোস্টের তথ্য শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে যাচাই করে লেখা। নতুন বিজ্ঞপ্তি এলে পোস্ট হালনাগাদ করা হবে; আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটে মিলিয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *