Headlines

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ মানতে হবে যেসব নির্দেশনা

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সময়সূচি, আসনসংখ্যা, প্রতিযোগিতা ও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জেনে নিন।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে নিজ নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে

এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৩,৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী পরীক্ষার্থী ও পরিদর্শকদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে—

  • কালো কালির বলপেন দিয়ে ওএমআর শিটের সব লেখা ও বৃত্ত পূরণ করতে হবে
  • রোল, পিন ও সেট কোড লিখে বৃত্ত ভরাটে কোনো ঘষামাজা, কাটাছেঁড়া বা ভাঁজ করা যাবে না
  • ওএমআর শিট ক্ষতিগ্রস্ত হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে
  • পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, পেনসিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি, ব্লু-টুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ
  • পরীক্ষার সময় ১ ঘণ্টা, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
  • পরীক্ষা শেষে ওএমআর শিট পরিদর্শকের কাছে জমা না দেওয়া পর্যন্ত আসন ত্যাগ করা যাবে না
  • পরীক্ষা চলাকালে দুই কান খোলা রাখতে হবে এবং মাস্ক পরা যাবে না

পরিদর্শকদের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ

কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

➡️ মেডিকেল ভর্তি ও ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:
https://www.bebrainer.app/

➡️ সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:
https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *