বাংলাদেশ সেনাবাহিনীর ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (AFNS) নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী নারীরা ১০ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (AFNS)-এ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী (ইন্টার্নশিপসহ) নারী প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১০ মার্চ ২০২৬ এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এছাড়া স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
বিবাহিতা, অবিবাহিতা, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৬ বছর হতে হবে। আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে পেশাগত বিষয়ের ওপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ মার্চ ২০২৬ (শনিবার) সকাল ৯টায়।
লিখিত পরীক্ষা নেওয়া হবে শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ-এ। পরীক্ষার্থীদের পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল মাসে প্রকাশ করা হবে।
মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিজিএমএস অফিস-এ।
মৌখিক পরীক্ষার সময় এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপের মূল সনদপত্র এবং নম্বরপত্র প্রদর্শন করতে হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও নির্বাচন
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (CMH)-এ।
সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হবে এবং পরবর্তীতে যোগদানপত্র প্রদান করা হবে।
অযোগ্যতার শর্ত
নিম্নোক্ত ক্ষেত্রে প্রার্থীরা অযোগ্য বিবেচিত হবেন
- সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে
- কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে
- চোখের দৃষ্টিশক্তি নির্ধারিত সীমার বাইরে হলে
- দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে
- আবেদন প্রক্রিয়ায় ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে
বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নার্সিং পেশাজীবীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
নার্সিং সেকেন্ড ও থার্ড টাইমার ফুল কোর্সে ভর্তি চলছে ভর্তি হলেই ১১টি প্রিন্টেড বই ফ্রি হোম ডেলিভারি