এইচএসসি শেষ, এখন সবার একটাই প্রশ্ন: আমার জিপিএ দিয়ে কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারব? নিচে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, নার্সিং আর বাহিনীর শর্ত, তারিখ আর নম্বর বণ্টন এক জায়গায় দিলাম।
যোগ্যতার শর্তগুলো বেশিরভাগই ২০২৫-২৬ এর, কারণ অনেক প্রতিষ্ঠান এবারের নীতিমালা এখনো দেয়নি। ঢাবির ২০২৬-২৭ এর বিজ্ঞপ্তি এসেছে, আর জবি, রাবি, চবি, খুবি ও গুচ্ছের প্রাথমিক তারিখ ঘোষণা হয়েছে। আবেদনের আগে নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নিও।
নিজের জিপিএ দিয়ে যাচাই করো: বিব্রেইনার ভর্তি যোগ্যতা যাচাই টুল
সামনের তারিখগুলো
আইএইচটি ও ম্যাটস পরীক্ষা ১৩ নভেম্বর, ঢাবির আবেদন ১১ থেকে ২৫ নভেম্বর, এএফএমআই পরীক্ষা ২৭ নভেম্বর। এমআইএসটির প্রাথমিক তারিখ ১৮ ও ১৯ ডিসেম্বর, কুয়েট ৮ জানুয়ারি। মেডিকেলের তারিখ এখনো ঘোষণা হয়নি।
সব বিশ্ববিদ্যালয়ের তারিখ এক পেজে দেখতে চাইলে পড়ো: ভর্তি পরীক্ষার ক্যালেন্ডার ২০২৬-২৭। আইএইচটি ম্যাটসের আবেদন নিয়ে: IHT MATS আবেদন করার নিয়ম আর IHT MATS ভর্তি যোগ্যতা ও মেরিট হিসাব। এএফএমআই নিয়ে: AFMI ভর্তি পরীক্ষা ২০২৬-২৭।
মেডিকেল আর ডেন্টাল: যোগ্যতা
বিজ্ঞান বিভাগ, এসএসসি আর এইচএসসি মিলিয়ে জিপিএ ৮.৫০ বা বেশি, আর জীববিজ্ঞানে ৩.৫০ বা বেশি। গত বছর এটা ৯.০০ থেকে কমিয়ে ৮.৫০ করা হয়েছিল। এবারের নীতিমালা এখনো আসেনি, তাই এটা ২০২৫-২৬ এর শর্ত।
মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর
জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থ ১৫, ইংরেজি ১৫ আর সাধারণ জ্ঞান ১৫। মোট ১০০, প্রতিটা ভুল উত্তরে ০.২৫ কাটা যায়, পাস নম্বর ৪০। এটা ২০২৫-২৬ এর পরীক্ষার তথ্য।
বিস্তারিত পড়ো: মেডিকেল ভর্তি ২০২৬-২৭: আবেদন যোগ্যতা, মানবণ্টন ও সম্ভাব্য তারিখ। নার্সিং আর মেডিকেলের মধ্যে দ্বিধায় থাকলে দেখো: নার্সিং নাকি মেডিকেল: বাস্তব তুলনা।
ইঞ্জিনিয়ারিং: কত জিপিএ লাগে
বুয়েটে এইচএসসির পদার্থ, রসায়ন আর গণিত, তিনটাতেই ৫.০০ লাগে। কুয়েটে এইচএসসির গণিত, পদার্থ, রসায়ন আর ইংরেজি মিলিয়ে কমপক্ষে ১৮ গ্রেড পয়েন্ট লাগে। রুয়েটে উচ্চতর গণিত, পদার্থ আর রসায়ন মিলিয়ে কমপক্ষে ১৪। চুয়েট এই চার বিষয়ের গ্রেড দেখে প্রথম ১৬ হাজার জনকে পরীক্ষার সুযোগ দেয়। কুয়েট আর রুয়েটে এসএসসিতে ৪.০০ বা বেশি লাগে।
এগুলো ২০২৫-২৬ এর শর্ত। এমআইএসটি আর বুটেক্সের শর্ত আর পরীক্ষার নম্বর বণ্টন প্রতি বছর একটু বদলায়, তাই এগুলো নিজের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির সাথে মিলিয়ে নিও।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০২৬-২৭ এর ভর্তি
আবেদন ১১ থেকে ২৫ নভেম্বর। আইবিএ ৫ ডিসেম্বর, বিজ্ঞান ১২ ডিসেম্বর, কলা, আইন ও সমাজবিজ্ঞান ১৯ ডিসেম্বর, চারুকলা ২২ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ২৬ ডিসেম্বর। এসএসসি ২০২১ থেকে ২০২৪ আর এইচএসসি ২০২৬ হলে আবেদন করা যাবে।
ঢাবি: জিপিএ আর নম্বর
বিজ্ঞান ইউনিটে দুই পরীক্ষা মিলিয়ে ৮.০০ আর প্রতি পরীক্ষায় ৩.৫০ লাগে। মানবিক বা ব্যবসায় শিক্ষা থেকে বিজ্ঞান ইউনিটে আবেদন করলে মোট ৭.৫০ লাগে।
মোট ১২০ নম্বর: পরীক্ষায় ১০০ আর জিপিএতে ২০। বিজ্ঞান, কলা আর ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষার ১০০ হলো MCQ ৬০ আর লিখিত ৪০। চারুকলায় MCQ ৪০ আর অঙ্কন ৬০, আইবিএতে MCQ ৭০ আর লিখিত ৩০।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান ইউনিট ১ জানুয়ারি, চারুকলা ৮ জানুয়ারি, কলা ও আইন ১৫ জানুয়ারি, ব্যবসায় শিক্ষা ২২ জানুয়ারি, সামাজিক বিজ্ঞান ২৩ জানুয়ারি। এগুলো প্রাথমিক তারিখ, বদলাতে পারে। এসএসসি ২০২৩ বা ২০২৪ আর এইচএসসি ২০২৬ হতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গণিত ও ভৌত বিজ্ঞান অনুষদে মোট ৮.৫০, জীববিজ্ঞান অনুষদে মোট ৯.০০, আর প্রতি পরীক্ষায় ৪.০০ লাগে। এটা ২০২৪-২৫ এর শর্ত, এবারের বিজ্ঞপ্তি এলে মিলিয়ে নিও। পরীক্ষা সম্ভবত ১০ থেকে ২১ জানুয়ারি।
রাজশাহী, চট্টগ্রাম আর খুলনা বিশ্ববিদ্যালয়
রাবি ৮ থেকে ১৬ জানুয়ারি, চবি ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, খুবি ১৭ ও ১৮ ডিসেম্বর। এগুলো ২০২৬-২৭ এর প্রাথমিক তারিখ। জিপিএর শর্ত এবারের বিজ্ঞপ্তিতে আসবে।
গুচ্ছ আর কৃষি গুচ্ছ
২০২৬-২৭ এ গুচ্ছের মানবিক ১৯ মার্চ, ব্যবসায় শিক্ষা ২০ মার্চ, বিজ্ঞান ২৭ মার্চ, মানে ২০২৭ সালের মার্চে। কৃষি গুচ্ছ ২ জানুয়ারি ২০২৭। গুচ্ছের পরীক্ষা MCQ পদ্ধতিতে হয়, আগের বছরগুলোতে পাস নম্বর ছিল ৩০। এবারের নম্বর বণ্টন বিজ্ঞপ্তিতে দেখে নিও।
নার্সিং আর মিডওয়াইফারি
বিএসসি নার্সিংয়ে বিজ্ঞান বিভাগ, মোট জিপিএ ৬.৫০, প্রতি পরীক্ষায় ৩.০০ আর এইচএসসির জীববিজ্ঞানে ২.৫০ লাগে। ডিপ্লোমা নার্সিং আর ডিপ্লোমা মিডওয়াইফারিতে যেকোনো বিভাগ থেকে মোট ৬.০০ আর প্রতি পরীক্ষায় ২.৫০ হলেই চলে। মিডওয়াইফারিতে শুধু ছাত্রীরা আবেদন করতে পারে। পরীক্ষা ১০০ নম্বরের MCQ, পাস ৪০। এটা ২০২৫-২৬ এর শর্ত।
নার্সিং নিয়ে বিস্তারিত: নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৭: যোগ্যতা, নম্বর বণ্টন ও প্রস্তুতি। মোট জিপিএ ৬ থেকে ৭ হলে পড়ো: সরকারি ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারিতে সিট পাওয়ার পরিকল্পনা। মানবিক বা ব্যবসায় শিক্ষা থেকে হলে: মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে নার্সিং পড়া যায়?
বাহিনীতে কী লাগে
নৌবাহিনীতে এসএসসিতে ৫.০০ আর বিজ্ঞান বিভাগে এইচএসসিতে ৪.৫০ লাগে, দুই পরীক্ষাতেই গণিত আর পদার্থ থাকতে হবে। সেনা আর বিমানবাহিনীর শর্ত প্রতিটা কোর্স আর শাখার বিজ্ঞপ্তিতে আলাদা থাকে, তাই আবেদনের আগে সেই বিজ্ঞপ্তি দেখে নিও। বাহিনী লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ করে না।
গতবার কবে হয়েছিল
২০২৫-২৬ এ মেডিকেল ১২ ডিসেম্বর, বুয়েট ১০ জানুয়ারি, কুয়েট ১৫ জানুয়ারি, চুয়েট ১৭ জানুয়ারি, রুয়েট ২২ জানুয়ারি হয়েছিল। এবারের তারিখ বিজ্ঞপ্তি অনুযায়ী বদলাবে।
জিপিএ কম হলে কোথায় যাবে
মোট জিপিএ ৭ থেকে ৮ হলে পড়ো: কোথায় আবেদন করবেন: বাস্তব সুযোগের তালিকা। আরও কম হলে: জিপিএ কম? মোট জিপিএ অনুযায়ী বাস্তব গাইড। আইএইচটিতে কোন কোন কোর্স আছে জানতে: আইএইচটি কী এবং এখানে কোন কোন কোর্স পড়া যায়।
নিজের জিপিএ দিয়ে নিজে দেখো
বিব্রেইনারের ভর্তি যোগ্যতা যাচাই টুলে এক জায়গায় ৪৪টা প্রোগ্রামের যোগ্যতা যাচাই করা যায়। এসএসসি আর এইচএসসির জিপিএ বসাও, কোথায় কোথায় আবেদন করতে পারবে দেখে নাও।
ওয়েবসাইট: www.bebrainer.app
ফোন: +880 1312-296333
