Headlines

নিয়মিত চিকিৎসক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

নিয়মিত চিকিৎসক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ নিয়মিত চিকিৎসক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুপস্থিতি রোধে বায়োমেট্রিক হাজিরা মনিটরিং জোরদার করা হবে।

সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ এবং অনুপস্থিতির প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর-এর উপপরিচালক (পার-২) ডা. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অনেক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত সময় অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকছেন না কিংবা দায়িত্বকাল শেষ হওয়ার আগেই অফিস ত্যাগ করছেন। এই আচরণ সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর পরিপন্থী এবং এর ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, অনিয়মের কারণে সাধারণ জনগণ সময়মতো চিকিৎসাসেবা পাচ্ছে না এবং কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এই প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা নিয়মিত মনিটরিং ও পরিদর্শনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপস্থিতি সংক্রান্ত তথ্য নিয়মিত যাচাই করতে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, উপস্থিতি সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এই নির্দেশনা কার্যকর হলে সরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ জনগণ আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন: 01312-296333

  • নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত পেতে ভিজিট করুন:- https://www.bebrainer.app/
  • সব নোটিশ ও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন:- https://t.me/bebrainernursing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *